ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদ- এবং আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোহরাব আলী ও তার সহযোগীরা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। নিহতের ছেলে জুলহাস উদ্দিন পরে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেয়। রায়ে নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদ-ের পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। একই মামলায় সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়।