পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১২ এএম

খুলনার পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নাভাই (রামচন্দ্র নগর) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ব্যিিযক্ত ওই এলাকার মাদার বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরেন্দ্র নাথ বৈরাগী ও তার ছোট ভাইয়ের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সোমবার সকালে তাদের বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে ছোট ভাই ধাক্কা দিলে বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী মাটিতে পড়ে গিয়ে আঘাত পান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ছোট ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বিরেন্দ্র নাথ বৈরাগী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। ছোট ভাইয়ের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত