হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৫:২৩ পিএম

হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সোমবার (৪ মে)ইরানের ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে জাহাজটিকে ফিরিয়ে দেওয়া হয় এবং জাস্ক দ্বীপের কাছে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। তবে তা উপেক্ষা করে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়। এ সময় নিক্ষেপ করা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র জাহাজটির কাছাকাছি আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নেভি বা সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ঘটনার স্বাধীন যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করেনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত