রাউজানের বাবলু হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

চট্টগ্রামে রাউজান থানার মুহাম্মদ কাউসার-উজ-জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সংস্থাটির সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে টিপুকে গ্রেপ্তার করা হয়। টিপু রাউজানের রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। গত ২৪ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় বাবলুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত বাবলু ওই এলাকার বাসিন্দা আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন কৃষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত