পৃথিবীর শেষ শহর

আপডেট : ০৫ মে ২০২৬, ১২:০৪ এএম

দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার উশুইয়াই শহরটি ‘পৃথিবীর শেষ শহর’ নামে পরিচিত। সে দেশের ভাষায় বলা হয় ‘ফিন ডিইআই মুন্ডো’ অর্থাৎ ‘পৃথিবীর শেষ প্রান্ত’। আন্দিজ পাহাড়ের মাঝে এ অঞ্চলটির নাম ‘টিয়েরা দেল ফুয়েগো’ বা আগুনের শহর। উত্তরে ম্যাজেনাল প্রণালি ও দক্ষিণে বীগল চ্যানেল দুই মহাসাগরকে যুক্ত করেছে। এদেশে শুধু ইউরোপীয়দের বাস। পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় ২ বছর সময় লাগত। এখন মাত্র দুদিনেই আমেরিকা থেকে উশুইয়াই পৌঁছানো যায়। রাজধানী বুয়েন্স এয়ার্স থেকে পম্পাসো পাতাগোনিয়া পেরিয়ে ঘণ্টা পাঁচেকের ফ্লাইট। উশুইয়াই শহরের চারদিকে দুর্গম পাহাড়, উত্তাল সমুদ্র। তাই ১৮৭৩ সাল থেকে আর্জেন্টিনা সরকার সেখানে এ দেশের রাজনৈতিক বন্দিদের নির্বাসন দিতে শুরু করেন। তবে নানা বিতর্কের পর ১৯৪৭ সালে এ প্রথা বন্ধ হয়। পুরনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম। উশুইয়াইয়ের দুপাশে পাহড়ের সারি। ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগালেস উপজাতি। উশুইয়াইতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলোসিয়ান চার্চটি এখনো আছে। উশুইয়াই শহরটি ছোট্ট। বর্তমানে জনসংখ্যা ৫৭ হাজার। আয়তন ২৩ বর্গকিমি। গ্রীষ্মেও তাপমাত্রা কখনো ১২ ডিগ্রি সেলসিয়াস আবার কখনোবা হঠাৎ করে ২০ ডিগ্রিতে নেমে আসে। দক্ষিণ মেরু যাওয়ার সব জাহাজ এখান থেকেই ছাড়ে। কিন্তু প্রশ্ন থাকে সবার, এরপর কী? শুধু কি শূন্য অন্ধকার!

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত