পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদুল ইসলাম দীপুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দীপু পশ্চিম আঙ্গারিয়া এলাকার মো. ইদ্রিস মৃধার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর ৩০/২০ মাদক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ধৃত আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ভিটেমাটি হারিয়ে সিংগাইরে দোকানঘরে দিন কাটছে বৃদ্ধা মা-মেয়ের