আনা কেন্ড্রিকের নতুন মিশন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪০ এএম

হলিউড অভিনেত্রী আনা কেন্ড্রিক আবারও বসছেন পরিচালকের আসনে। নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য সেভেন হাজবেন্ডস অব ইভলিন হুগো’ সিনেমাটি পরিচালনা করবেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, টেলর জেনকিন্স রিডের বেস্টসেলার বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া এই হাই-প্রোফাইল প্রজেক্টটির জন্য আনার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে।

এর আগে ‘ওমেন অব দ্য আওয়ার’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছিল এই তারকার। নতুন এই প্রজেক্টে পরিচালনার পাশাপাশি তিনি প্রধান চরিত্রগুলোর একটিতে অভিনয় করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। একজন ওল্ড হলিউড তারকার জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে, যা নিয়ে বিশ্বজুড়ে পাঠকদের মধ্যে আগে থেকেই তুমুল আগ্রহ রয়েছে। লেসলি হেডল্যান্ড প্রথমে এর পরিচালনায় থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আনা কেন্ড্রিকের কাঁধেই বড় এই দায়িত্ব সঁপে দিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত