মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে অভিযুক্ত সুলতান সরদার তার স্ত্রী জোবেদা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করে।

আজ রবিবার (১৯ জুলাই) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ে

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত