অপুর হাতে সোনার কলস

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪৩ এএম

চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে একটি সোনার কলস। হুট করে তার হাতে এই মূল্যবান জিনিসটি আসার পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ গল্প, যা এবার প্রকাশ পেতে যাচ্ছে।

ঘটনার সূত্রপাত বগুড়ার মম ইন রিসোর্টে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসরে। সেখানে অপু বিশ্বাসের একটি নাচ দারুণ সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। সেই অনুষ্ঠানের আগের দিন এক মহড়ার ফাঁকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে একটি বিশেষ ইচ্ছার কথা প্রকাশ করেন অপু। বিষয়টি তখন শুধু তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নায়িকার সেই সুপ্ত ইচ্ছা পূরণ করতেই গত ২ জুন চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। সেখানেই ফরিদুর রেজা সাগর সারপ্রাইজ হিসেবে অপুর হাতে তুলে দেন কাক্সিক্ষত সোনার কলস। এই উপহার পেয়ে হতবাক হয়ে যান অভিনেত্রী। পুরো ঘটনার পেছনে থাকা আসল রহস্য এবার পর্দায় আসছে।

বিশেষ এই অনুষ্ঠানে চলচ্চিত্রের আরেক অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদারের মুখোমুখি হয়ে সেই রোমাঞ্চকর স্মৃতির ঝাঁপি খুলেছেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন সহ-উপস্থাপক সামান্তা ইসলাম। ইফতেখার মুনিমের পরিচালনায় অনুষ্ঠানটি আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে সম্প্রচার করবে চ্যানেল আই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত