বলিউড সুপারস্টার সালমান খান মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকার নিজের একটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করেছেন। ‘শিব-আস্থান হাইটস’ নামের আবাসিক ভবনে অবস্থিত ফ্ল্যাটটি তিনি ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন।
সম্পত্তি নিবন্ধনের নথির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ৯ জুলাই বিক্রয় চুক্তিটি নিবন্ধিত হয়। ফ্ল্যাটটি কিনেছেন মুনিরা আকবরআলি দান্ডাওয়ালা, মাহদিআলি আকবরআলি দান্ডাওয়ালা এবং জেহরা মাহদিআলি দান্ডাওয়ালা।
নথি অনুযায়ী, ফ্ল্যাটটির আয়তন ৭৫৮ বর্গফুট। এর সঙ্গে দুটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। ২০১৫ সালে সালমান খান ফ্ল্যাটটি ২ কোটি ৮৮ লাখ রুপিতে কিনেছিলেন। সেই হিসাবে ১১ বছর পর এটি বিক্রি করে তিনি প্রায় ৬২ লাখ রুপি বেশি পেয়েছেন। তবে কেন তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছেন, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সালমান বা নতুন মালিকরা।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সম্প্রতি তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে এক ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটির জন্য শারীরিক প্রস্তুতি নিয়েও বেশ আলোচনায় রয়েছেন তিনি।
পানি ঢুকে বেনাপোল বন্দরে আমদানিকৃত কোটি টাকার পণ্য নষ্ট
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ঘিরে সংঘর্ষ, আহত ১০
অ্যাকশন ক্যাটাগরির আন্দোলন দরকার