পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত বলিভিয়ার নর্থ ইয়ুঙ্গাস রোড যা ‘ডেথ রোড’ নামে পরিচিত। লা পাজ থেকে ইউংগাস অঞ্চল পর্যন্ত বিস্তৃত, সাড়ে ৩ মিটার চওড়া পাহাড়ি রাস্তায় কোনো রেলিং নেই। নাম তার ‘ডেথ রোড অব বলিভিয়া’। দেশের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে দুর্গম পাহাড়-পর্বত। এর মধ্যেই দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার অংশ। সমতল ভূমিতে অবস্থিত মূল শহর। এক শহর থেকে অন্য শহরে যেতে হলে, পাহাড় কাটা রাস্তাই একমাত্র ভরসা। ঠিক তেমন রাস্তা নর্থ ইয়ংগাস রোড। ‘ইয়ংগাস’ এক ধরনের পাহাড়ি বন বা জঙ্গল। পাহাড়ের বিভিন্ন উচ্চতায় নামের ভিন্নতা আছে। আন্দিজ পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত পেরু এবং বলিভিয়ায় এ ধরনের বন দেখা যায়। সেই বনের নাম থেকে এই রাস্তার নামকরণ হয়েছে ‘নর্থ ইয়ংগাস রোড’। মাত্র দশ-এগারো ফুট চওড়া রাস্তায় যদি কেউ গড়িয়ে নিচে পড়ে, তবে তার নিশানা খুঁজে পাওয়া সম্ভব না। এখানে পাহাড়ে ধস যেন সাধারণ ঘটনা। তখন ঝুঁকি আরও বাড়ে। রাস্তার দৃশ্যমানতা শূন্যে নেমে আসে, যখন পরিবেশ থাকে কুয়াশাচ্ছন্ন। সামনে গাড়ি থাকলে তেমন দৃষ্টিগোচর হয় না। পাহাড়ি রাস্তার ফাঁকে ওঁৎ পেতে থাকে বিপজ্জনক বাঁক। ২০০৬ সালে লা পাজ এবং কোরাইকো শহরের মধ্যে নতুন রাস্তা তৈরি হয়েছে। এটি তৈরি হওয়ার পর নর্থ ইয়ংগাস রোড আর ব্যবহৃত হচ্ছে না।
ডেথ রোড অব বলিভিয়া
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ এএম
ডেথ রোড অব বলিভিয়া
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০