চ্যাটজিপিটির ভয়েস অভিজ্ঞতাকে আরও স্বাভাবিক ও স্মার্ট করতে ওপেনএআই নতুন দুটি ভয়েস মডেল জিপিটি-লাইভ-১ এবং জিপিটি-লাইভ-১ মিনি উন্মোচন করেছে। নতুন মডেলগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারী কথা বলার মধ্যেও এআই শুনতে, বুঝতে এবং একই সঙ্গে উত্তর প্রস্তুত করতে পারে। ফলে কথোপকথন আগের তুলনায় অনেক বেশি মানুষের মতো স্বাভাবিক হবে। আগের ‘অ্যাডভান্সড ভয়েস মোডে’ ব্যবহারকারী পুরো কথা শেষ না করা পর্যন্ত এআই উত্তর দিতে পারত না। আবার সামান্য বিরতিও অনেক সময় ভুলভাবে কথার সমাপ্তি ধরে নিয়ে মাঝপথে উত্তর দেওয়া শুরু করত। নতুন ‘ডুপ্লেক্স আর্কিটেকচার’ প্রযুক্তি এ সমস্যা দূর করেছে। এখন প্রয়োজন হলে ব্যবহারকারী এআইকে মাঝপথে থামাতে পারবেন বা ধীরে কথা বলার অনুরোধও করতে পারবেন। নতুন ভয়েস মডেল ব্যাকগ্রাউন্ডের কোলাহলের মধ্যেও ব্যবহারকারীর কথা আরও ভালোভাবে বুঝতে সক্ষম। এছাড়া আবহাওয়া, খেলাধুলা ও শেয়ারবাজারসহ বিভিন্ন তথ্য ছোট ভিজ্যুয়াল কার্ড আকারে দেখানোর সুবিধাও যোগ হয়েছে। নিরাপত্তার দিকেও গুরুত্ব দিয়েছে ওপেনএআই। ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ আলাপ শনাক্ত হলে সিস্টেম নিরাপদ উত্তর দেবে, প্রয়োজন হলে সতর্কবার্তা দেখাবে বা ভয়েস আলাপ বন্ধ করবে। টিনএজারদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাও যুক্ত করা হয়েছে। নতুন ফিচারটি ধাপে ধাপে অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব সংস্করণে চালু হচ্ছে। পেইড ব্যবহারকারীরা জিপিটি-লাইভ-১ এবং ফ্রি ব্যবহারকারীরা লাইভ-১ মিনি ব্যবহার করতে পারবেন।
ব্যবহারকারীর সঙ্গে কথা বলবে চ্যাটজিপিটি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ এএম
ব্যবহারকারীর সঙ্গে কথা বলবে চ্যাটজিপিটি
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০