গরমের দিনে রান্নাঘরে লেবুর চাহিদা বেড়ে যায়। শরবত, সালাদ কিংবা বিভিন্ন রান্নায় লেবু ব্যবহার করা হলেও একসঙ্গে বেশি কিনে রাখলে অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখার পরও লেবু হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। সঠিকভাবে সংরক্ষণ করলে লেবু কয়েক সপ্তাহ পর্যন্ত সতেজ রাখা সম্ভব, পাশাপাশি অপচয়ও কমবে অনেকটাই।
ঠান্ডা পানি সংরক্ষণ করুন : একটি পাত্রে পরিষ্কার ঠা-া পানি নিয়ে তার মধ্যে লেবুগুলো ডুবিয়ে রাখুন। এরপর পাত্রটি ফ্রিজে রেখে দিন। এতে লেবুর খোসার আর্দ্রতা বজায় থাকে এবং দ্রুত শুকিয়ে যায় না। কয়েক দিন পরপর পানি বদলে দিলে আরও ভালো ফল পাওয়া যায়।
অন্য ফল ও সবজি থেকে আলাদা রাখুন : কলা, টমেটো বা পেঁয়াজের মতো কিছু ফল ও সবজি প্রাকৃতিকভাবে গ্যাস নির্গত করে, যা লেবুর সতেজতা কমিয়ে দিতে পারে। তাই লেবু সবসময় আলাদা পাত্রে সংরক্ষণ করা ভালো।
এয়ারটাইট পাত্র ব্যবহার করুন : ফ্রিজের ট্রেতে খোলা অবস্থায় না রেখে লেবু এয়ারটাইট কৌটো বা জিপ-লক ব্যাগে রাখুন। চাইলে কাগজের তোয়ালে দিয়ে মুড়ে রাখলেও অতিরিক্ত আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে।
খোসায় সামান্য তেল লাগান : লেবুর খোসায় হালকা করে নারকেল তেল বা সরিষার তেল মেখে রাখলে আর্দ্রতা সহজে বের হতে পারে না। ফলে লেবু দীর্ঘ সময় টাটকা থাকে।
কাটা লেবুর বিশেষ যতœ নিন : অর্ধেক কাটা লেবু দ্রুত শুকিয়ে যায়। তাই কাটা অংশ ঢেকে এয়ারটাইট পাত্রে রাখুন অথবা ক্লিং ফিল্ম দিয়ে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।