গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

নরসিংদীর রায়পুরায় গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। নিহত জান্নাতি ভেলুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

নিহতের স্বজনরা জানায়, নিপা ভেলুয়ারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে দুই বোন বাড়ির পাশে জমিতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়েছিল। এ সময় সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে। পরে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতির চাচা মাহালম বলেন, আমাদের চরাঞ্চলে জমিগুলোতে পানি জমে থাকে, যাকে আমরা চক বলি। সেই চকে তারা গোসলে করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা করে আমারা তাদের মৃত ঘোষণা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত