মান ঠিক রাখা নিত্যদিনের পরীক্ষা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৪ এএম

আইসক্রিম ক্রেতাদের পছন্দ, স্বাদ ও প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বিরাজমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং মান ঠিক রাখা এখন নিত্যদিনের পরীক্ষা। দেশ রূপান্তরের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন গোল্ডেন হার্ভেস্টের হেড অব বিজনেস মো. আব্দুল বায়েছ

 আইসক্রিম এক সময় কম বয়সের মানুষের পণ্য ছিল? ভোক্তাদের রুচি ও চাহিদায় গত ২-৩ দশকে কী পরিবর্তন এসেছে? কী ধরনের?

মো. আব্দুল বায়েছ : এক সময় আইসক্রিমকে কেবল শিশুদের বা তরুণদের বিনোদনের খাবার হিসেবে দেখা হতো। কিন্তু গত দুই দশকে এই ধারণা পুরোপুরি বদলে গেছে। বর্তমানে আইসক্রিম সব বয়সীর পছন্দের ‘প্রিমিয়াম ডেজার্ট’ হিসেবে স্বীকৃত। জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিশ্বায়নের ফলে এখনকার ক্রেতা অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তারা শুধু সাধারণ স্বাদের আইসক্রিম নয়, বরং প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস, যেমন ড্রাই ফ্রুটস, চকোলেট চিপস এবং ফিউশন ফ্লেভারের প্রতি ঝুঁকছেন। স্বাস্থ্যের সচেতনতা বাড়ায় চিনিমুক্ত বা লো-ফ্যাট আইসক্রিমের চাহিদাও ব্যাপক বেড়েছে।

 দেশে আইসক্রিমের বাজার কি এখনো মৌসুমি, যেমন :  গরমের দিনে? নাকি সারা বছরই এর চাহিদা আছে?

মো. আব্দুল বায়েছ : আইসক্রিমের বাজার এখন আর কেবল মৌসুমি নয়। যদিও গরমকালে চাহিদা তুঙ্গে থাকে, তবে বর্তমানে উৎসব, পারিবারিক অনুষ্ঠান এবং বাসায় ডেজার্ট হিসেবে আইসক্রিম খাওয়ার সংস্কৃতি গড়ে ওঠায় শীতকালেও চাহিদায় বড় কোনো ধস নামে না।

 ভোক্তার চাহিদার কোন কোন দিককে গুরুত্ব দিয়ে থাকেন?

মো. আব্দুল বায়েছ : আমরা মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দিই স্বাদ, মান এবং স্বাস্থ্যবিধি। এ ছাড়া আমাদের পণ্য যেন সব শ্রেণির মানুষের হাতের নাগালে থাকে, সেই লক্ষ্য থেকে সাশ্রয়ী প্যাকেজিং থেকে শুরু করে প্রিমিয়াম ফ্যামিলি প্যাক পর্যন্ত প্রতিটি দিকেই আমরা নজর রাখি।

 জনপ্রিয় হয়েছে আপনাদের এমন কিছু পণ্যের নাম কী কী?

মো. আব্দুল বায়েছ : আমরা বর্তমানে ৫০টিরও বেশি বিভিন্ন ভেরিয়েশনের পণ্য বাজারে রেখেছি। আমাদের পপসিল, কোন, কাপ এবং প্রিমিয়াম ফ্যামিলি প্যাকের দারুণ চাহিদা রয়েছে। এর মধ্যে চকোবার, ম্যাংগো বার এবং কুলফি ফ্লেভারগুলো ভোক্তাদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

 আইসক্রিম তৈরি ও বিপণনে সবচেয়ে বড় কী চ্যালেঞ্জ সামাল দিতে হয়?

মো. আব্দুল বায়েছ : আইসক্রিম অত্যন্ত সংবেদনশীল পণ্য।  কারখানা থেকে শুরু করে খুচরা বিক্রেতার ফ্রিজার পর্যন্ত প্রতিটি ধাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা (মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস) নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ।

 আইসক্রিমের মান ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেন?

মো. আব্দুল বায়েছ :  আমাদের উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটেড, যেখানে মানুষের স্পর্শ ছাড়াই পণ্য প্রস্তুত করা হয়। আমরা আইএসও ও বিএসটিআই স্ট্যান্ডার্ড মেনে চলি।

 বিশ্ব আইসক্রিম দিবসে গ্রাহক ও নতুন প্রজন্মের জন্য আপনার বিশেষ বার্তা কী?

মো. আব্দুল বায়েছ : আপনার আনন্দময় মুহূর্তগুলোকে আরও মধুর করতে আমাদের উদ্ভাবন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে বিশ^ আইসক্রিম দিবসের শুভেচ্ছা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত