একসঙ্গে থাকার অনুভূতির প্রতীক আইসক্রিম

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ এএম

আইসক্রিম এমন একটি খাবার, যার স্বাদ পরিবার ও সমাজে সব বয়সের মানুষ একসঙ্গে নিতে পারেন। এটি আনন্দ, স্মৃতি, ভালোবাসা এবং একসঙ্গে থাকার অনুভূতির প্রতীক। দেশ রূপান্তরের সঙ্গে সাক্ষাৎকারে এমনটি জানালেন ইগলুর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান

          আইসক্রিম একসময় কম বয়সের মানুষের পণ্য ছিল। ভোক্তাদের রুচি ও চাহিদায় গত দুই-তিন দশকে কী ধরনের পরিবর্তন এসেছে?

জি এম কামরুল হাসান : ভোক্তাদের রুচিতে গত দুই-তিন দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে আইসক্রিমকে মূলত শিশু ও কিশোরদের পণ্য হিসেবে দেখা হতো। এখন এটি সব বয়সের মানুষের আনন্দ, উদযাপন ও লাইফস্টাইলের অংশ। আজকের ভোক্তারা শুধু মিষ্টি স্বাদ নয়, নতুন ফ্লেভার, উন্নত মান, স্বাস্থ্যসম্মত উপাদান, আকর্ষণীয় প্যাকেজিং এবং ভ্যালু ফর মানি খোঁজেন। পরিবারভিত্তিক বড় প্যাক, প্রিমিয়াম আইসক্রিম, কেক আইসক্রিম, স্টিক, কাপ সব ধরনের সেগমেন্টেই চাহিদা বেড়েছে। সোশ্যাল মিডিয়া, আধুনিক রিটেইল এবং পরিবর্তিত জীবনধারা এই বাজারকে আরও বৈচিত্র্যময় করেছে।

 দেশে আইসক্রিমের বাজার কি এখনো মৌসুমি? নাকি সারা বছরই এর চাহিদা আছে?

জি এম কামরুল হাসান : গ্রীষ্মকালে বিক্রি স্বাভাবিকভাবেই বেশি থাকে। তবে এখন বাজার আর শুধুমাত্র মৌসুমনির্ভর নয়। বর্তমানে উৎসব, পারিবারিক আয়োজন, জন্মদিন, করপোরেট অনুষ্ঠান, অনলাইন ডেলিভারি এবং আধুনিক লাইফস্টাইলের কারণে সারা বছরই আইসক্রিমের ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে পার্লার, সুপারশপ এবং ফ্যামিলি প্যাক সেগমেন্টে অফ-সিজনেও ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

 আপনারা পণ্য তৈরির ক্ষেত্রে ভোক্তার চাহিদার কোন দিককে গুরুত্ব দেন?

জি এম কামরুল হাসান : আমরা পাঁচটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিই স্বাদ, মান, নিরাপদ উৎপাদন, নতুনত্ব ও সাশ্রয়ী মূল্য। এছাড়া বিভিন্ন বয়স, আয় এবং ভোক্তার পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজ, ফ্লেভার ও মূল্যস্তরে পণ্য তৈরি করি।

 বর্তমানে বিভিন্ন ধরন, আকার ও ফ্লেভারের আইসক্রিম বাজারে পাওয়া যাচ্ছে। আপনাদের জনপ্রিয় কয়েকটি আইসক্রিমের নাম বলুন।

জি এম কামরুল হাসান : ইগলু বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক স্কু (এসকেইউ) বাজারজাত করছে। আমাদের জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে স্টিক আইসক্রিম, কোন, কাপ, ফ্যামিলি প্যাক, কেক আইসক্রিম, প্রিমিয়াম কালেকশন, কিডস রেঞ্জ ও পার্লার কালেকশন। সবচেয়ে জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে ম্যাঙ্গো ডিলাইট, চকোলেট সিরিজ, ভ্যানিলা ফ্যামিলি প্যাক, কেক আইসক্রিম রেঞ্জ ও প্রিমিয়াম পার্লার কালেকশন। আমরা নিয়মিত নতুন ফ্লেভার ও নতুন পণ্য বাজারে নিয়ে আসছি।

 আইসক্রিম তৈরি ও বিপণনে কী কী চ্যালেঞ্জ সামাল

দিতে হচ্ছে?

জি এম কামরুল হাসান : আইসক্রিম শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোল্ড চেইন বজায় রাখা। এর পাশাপাশি কাঁচামালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, ডিপ ফ্রিজার ব্যবস্থাপনা, সারা দেশে দ্রুত ও নিরাপদ সরবরাহ ও নতুন বাজার তৈরি করা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রযুক্তি, সাপ্লাই চেইন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ধারাবাহিক বিনিয়োগ করছি।

 আইসক্রিমের মান, নিরাপদ উৎপাদন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কী ব্যবস্থা নেন?

জি এম কামরুল হাসান : আমাদের প্রতিটি উৎপাদন ধাপ কঠোর কোয়ালিটি অ্যাসুরেন্স এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অনুসরণ করে পরিচালিত হয়। আমরা নিশ্চিত করি আন্তর্জাতিক মানের কাঁচামাল ব্যবহার, অটোমেটেড প্রডাকশন প্রসেস, কঠোর ল্যাবরেটরি টেস্টিং, এইচএসিসিপি ও জিএমপি অনুসরণ, কোল্ড চেইন মনিটরিং ও নিয়মিত কোয়ালিটি অডিট। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি আইসক্রিম নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং একই মানের নিশ্চিত করা।

 অন্য ব্র্যান্ডের সঙ্গে ইগলুর আইসক্রিমে কী

পার্থক্য রয়েছে?

জি এম কামরুল হাসান : ইগলুর সবচেয়ে বড় শক্তি হলো দীর্ঘদিনের ভোক্তার আস্থা, উন্নত মানের কাঁচামাল, ধারাবাহিক কোয়ালিটি, ইনোভেটিভ ফ্লেভারস, শক্তিশালী কোল্ড চেইন, বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং অ্যাফোর্ডেবল থেকে প্রিমিয়ামসহ সব সেগমেন্টে পণ্য। আমরা বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক স্কু (এসকেইউ) বাজারজাত করছি, যাতে প্রতিটি বয়স ও আয়ের মানুষের জন্য উপযুক্ত পণ্য থাকে।

 বিশ্ব আইসক্রিম দিবসে গ্রাহক ও নতুন প্রজন্মের জন্য আপনার বার্তা কী?

জি এম কামরুল হাসান : আইসক্রিম শুধু একটি খাবার নয় এটি আনন্দ, স্মৃতি, ভালোবাসা এবং একসঙ্গে থাকার অনুভূতির প্রতীক। আজকের নতুন প্রজন্মকে আমি বলব জীবনে যত ব্যস্ততাই থাকুক, পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষদের সঙ্গে ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করুন। কারণ সুখের স্মৃতি সবচেয়ে বেশি তৈরি হয় একসঙ্গে কাটানো সময় থেকে। ইগলু সবসময় সেই আনন্দের অংশ হতে চায়।

বিশ্ব আইসক্রিম দিবসে আমাদের সব গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও আমরা আরও উন্নত মানের, নিরাপদ এবং উদ্ভাবনী পণ্য নিয়ে আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত