মান মেয়াদ ও ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা সম্পর্কে সচেতন থাকুন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৫ এএম

আইসক্রিম শুধু একটি ঠান্ডা খাবার নয়। তাই আইসক্রিমের স্বাদ আবিষ্কারের সময় মান, মেয়াদ ও ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করেছেন পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ আল মামুন।

দেশ রূপান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ অনুরোধ জানান

 আইসক্রিম এক সময় তুলনামূলকভাবে কম বয়সের মানুষের খাবার ছিল? ভোক্তাদের রুচি ও চাহিদায় গত ২-৩ দশকে কী ধরনের পরিবর্তন এসেছে?

আব্দুল্লাহ আল মামুন : আইসক্রিম এখন সব বয়সের মানুষের জনপ্রিয় ডেজার্ট ও জীবনযাত্রার অংশ। এখন আইসক্রিম শুধু খাওয়ার বিষয় নয়; এটি একটি স্বাদ, টেক্সচার, ভিজ্যুয়াল ও সামাজিক অভিজ্ঞতা।

 দেশে আইসক্রিমের বাজার কি এখনো মৌসুমি, নাকি সারা বছরই এর চাহিদা আছে?

আব্দুল্লাহ আল মামুন : গরমের সময় আইসক্রিমের চাহিদা বেশি থাকে। তবে বাজারটি এখন আর পুরোপুরি মৌসুমনির্ভর নয়। জন্মদিন, পারিবারিক আয়োজন, রেস্টুরেন্ট, অনলাইন ডেলিভারি ও আধুনিক বিপণিবিতানের কারণে সারা বছরই চাহিদা থাকে।

 পণ্য তৈরির ক্ষেত্রে ভোক্তার চাহিদার কোন দিকগুলোকে গুরুত্ব দেন?

আব্দুল্লাহ আল মামুন : আমরা স্বাদ ও মানের ধারাবাহিকতা, নিরাপদ উৎপাদন, সঠিক মূল্য ও প্যাক সাইজ, ভিন্ন বয়স ও উপলক্ষের প্রয়োজন এবং দেশীয় স্বাদের সঙ্গে আন্তর্জাতিক প্রবণতার সমন্বয়কে গুরুত্ব দিই। নতুন পণ্য বাজারে আনার আগে ভোক্তার মতামত, পণ্য পরীক্ষা, বাজারের প্রবণতা এবং বিক্রয় দলের প্রতিক্রিয়া বিবেচনা করা হয়। 

 বর্তমানে আপনাদের কত ধরনের পণ্য আছে বাজারে? জনপ্রিয় কিছু পণ্যের নাম কী?

আব্দুল্লাহ আল মামুন : স্টিক, কোন, কাপ, টাব, প্রিমিয়াম টাব ও আইসক্রিম কেকসহ পোলারের ৭০টির বেশি এসকেইউ ও ভ্যারিয়েন্ট রয়েছে। জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে চকোডিলাইট, রকস, ক্রাঞ্চি, মালাই, জাফরান মালাই, ক্যারামেল টাচ, রেড ভেলভেট, টর্নেডো- গ্রিন অ্যাপেল, ম্যাংগো, এসোরা- বানানা ও মিক্সড বেরি, কার্নিভাল কোন এবং চকোলেট ফিনেস্তা। প্রিমিয়াম পোর্টফোলিও রবাস্তে রয়েছে চকোলেট, ভ্যানিলা, সল্টেড ক্যারামেল ও দুবাই-স্টাইল পিস্তা কুনাফা। রাফিনাটোতে রয়েছে ন্যাচারাল ভ্যানিলা, মোকা ও মিন্ট চকোলেট।  

 আইসক্রিম তৈরি ও বিপণনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? 

আব্দুল্লাহ আল মামুন : সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরবচ্ছিন্ন কোল্ড চেইন বজায় রাখা। কারখানা থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত নির্ধারিত তাপমাত্রা সঠিক না থাকলে পণ্যের স্বাদ, টেক্সচার ও মান ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ, ডিপ ফ্রিজার রক্ষণাবেক্ষণ, রেফ্রিজারেটেড পরিবহন, আবহাওয়া, কাঁচামালের মূল্য এবং সারা দেশে একই মান ও প্রাপ্যতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 

 মান, নিরাপদ উৎপাদন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়?

আব্দুল্লাহ আল মামুন : যাচাইকৃত দেশি ও আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে আমরা কাঁচামাল সংগ্রহ করি এবং প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করি। পাস্তুরাইজেশন, জীবাণুমুক্তকরণ, কর্মীদের স্বাস্থ্যবিধি, মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা, ব্যাচভিত্তিক মান যাচাই, প্যাকেজিং সিল পরীক্ষা, ট্রেসেবিলিটি এবং কোল্ড চেইন পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। পোলার আন্তর্জাতিক মানসম্পন্ন নিজস্ব কারখানায় পণ্য উৎপাদন করে এবং প্রযোজ্য খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের মানদ- অনুসরণ করে। 

 বিশ্ব আইসক্রিম দিবসে গ্রাহক ও নতুন প্রজন্মের জন্য আপনার বিশেষ বার্তা কী?

আব্দুল্লাহ আল মামুন : নতুন স্বাদ আবিষ্কার করুন। আনন্দ ভাগ করে নিন। আইসক্রিমের মান, উপাদান, মেয়াদ ও ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা সম্পর্কে সচেতন থাকুন। জীবনের ছোট ছোট আনন্দ উদযাপন করুন এবং মন ভালো রাখুন। শুভ বিশ্ব আইসক্রিম দিবস মন ভালো থাক, পোলারের সঙ্গে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত