এখনো দোকানে দোকানে নিষিদ্ধ ‘ইষ্ট কেক’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৩৭ এএম

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করে তৈরি করা হচ্ছিল ইষ্ট কেক, ইষ্ট বেকার এবং আরবোটিং ফুড সøাইস ব্রেড মিক্স। যে প্যাকেটজাত খাবারগুলো ছিল মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরীক্ষার পর তিনটি কোম্পানির এসব পণ্য নিষিদ্ধ। বিপণন নিষিদ্ধ করে বাজার থেকে এসব পণ্য তুলে নেওয়ার নির্দেশনা প্রদান করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। তবে পণ্যগুলো নিষিদ্ধ ঘোষণার তিন দিন পেরিয়ে গেলেও এখনো বাজারে দেদারসে বিক্রি করতে দেখা গেছে। ঢাকার বিভিন্ন মহল্লার খুচরা দোকানগুলোয় দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রেখেই বিক্রি করতে দেখা গেছে।

অথচ কোম্পানিগুলো দাবি করছে, তারা এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং নির্দিষ্ট ডিলার ও বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে এগুলো দোকানগুলো থেকে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও কোম্পানির এসব বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রে মিল পাওয়া যায়নি।

জানা গেছে, যেকোনো মুহূর্তে খাবার উপযোগী এই পণ্যগুলো ভোক্তার কাছে জনপ্রিয় হয়েছিল। তবে ক্ষতিকর উপাদান থাকায় সেগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গতকাল ঢাকার বাড্ডা, রামপুরা, তেজগাঁসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মুদি দোকান, চা দোকানগুলোয় দেদারসে বিক্রি হচ্ছে এসব পণ্য। দোকানিরাও দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রেখেছেন পণ্যগুলো।

বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৭ নম্বর রাস্তার এক মুদি দোকানি মুজিবর রহমান প্যাকেটে ঝুলিয়ে ইষ্ট কেক বিক্রি করছিলেন। এই পণ্যটির বিক্রি নিষিদ্ধ করার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘খবরে দেখেছি, কিন্তু কোম্পানির লোক এখনো কিছু বলেনি। তারা আসেওনি। যে কারণে এখনো বিক্রি করছি।’

ইষ্ট কেক নামের পণ্যটি তৈরি করে ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড। প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ম্যানেজার গোলাম ফারুক দেশ রূপান্তকে বলেন, ‘আমরা পণ্যটির উৎপাদন বন্ধ করেছি। বাজার থেকেও তুলে নেওয়ার জন্য ডিলার ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ এখনো এসব বাজারে বিক্রি হচ্ছে জানালে তিনি বলেন, ‘আমরা দ্রুত এগুলো তুলে নেওয়ার জন্য কাজ শুরু করেছি।

একই অবস্থা বাকি দুটি পণ্যের ক্ষেত্রেও দেখা গেছে। বিএফএসএ গত ১৬ জুলাই ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার সøাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড সøাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।  

বিএফএসএ জানিয়েছে, দুই-তিন কার্য দিবসের মধ্যে যদি বাজারে এসব পণ্য পাওয়া যায়, তাহলে কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত