ইসলামি ব্যাংকিংয়ে আমানত বাড়লেও কমছে সম্পদ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম

দেশের ইসলামি ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যা গ্রাহক আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবে একই সময়ে মোট সম্পদ, রপ্তানি আয় ও আমদানি নিষ্পত্তিতে কিছুটা দুর্বলতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের মে ২০২৬ মাসের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিসটিকস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মে শেষে ইসলামি ব্যাংকগুলোর আমানত বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজার ৪১২ কোটি টাকা, যা এক বছরের ব্যবধানে ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। একই সময়ে বিনিয়োগ বেড়ে হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ২৫২ কোটি টাকা, যা বছরভিত্তিক ৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি। দেশের মোট ব্যাংক আমানতের ২১ দশমিক ৮৫ শতাংশ এবং মোট বিনিয়োগের প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ এখন ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, মে শেষে মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ৪০৫ কোটি টাকা। একই মাসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় ২০ দশমিক ৮২ শতাংশ এবং আমদানি নিষ্পত্তি ১৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। তবে এজেন্ট ব্যাংকিংয়ে ইসলামি ব্যাংকগুলোর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এ খাতে মোট আমানতের ৫২ দশমিক ৮৪ শতাংশই এখন ইসলামি ব্যাংকগুলোর দখলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত