লেখক, কবি, সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৮ সালের এই দিনে ইন্তেকাল করেন তিনি।
মানিকগঞ্জের চারিগ্রামে এক সম্ভ্রান্ত ও সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া ফরিদা আখতার খানের সাংবাদিকতায় হাতেখড়ি সাপ্তাহিক বেগম পত্রিকার মাধ্যমে। কাজ করেছেন দৈনিক নব অভিযান, রুপালী, লাল সবুজ, মুক্তকণ্ঠ, সাপ্তাহিক বিচিত্রা, পূর্বাণী, পাক্ষিক যোগাযোগ বার্তা, ইউএনবি, দৈনিক ডেসটিনিসহ বাংলাদেশ টেলিভিশনের সংবাদ বিভাগে। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র, অনুপ্রাস, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সাব এডিটরস কাউন্সিল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ফরিদা আখতার খানের বাবা মওলানা গোলাম রাজ্জাক খান। চাচা কবি, শিশু সাহিত্যিক খান মোহাম্মদ মইনুদ্দিন। ভাই সিদ্দিকুর রহমান খান অলি (সিদ্দিক মাস্টার) ছিলেন মুক্তিযোদ্ধা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার ছোট বোন দিলরুবা খান এবং ভাই শাহেদুর রহমান খান ইমরোজ। বিজ্ঞপ্তি