পেশাকে সর্বোচ্চ গুরুত্বের আহ্বান

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

গতকাল রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মহাপরিচালক। অনুষ্ঠানে সারা দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শহীদ আতাহার হোসেন এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত