ডিজিটাল লেনদেন জোরদারে ফরিদপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

ক্যাশলেস ফরিদপুর- "এক দেশ, এক কিউ আর লেনদেন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখায় উদ্বোধন করা হয়েছে।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এর আগে ক্যাশলেস পেমেন্ট উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা ও অতিথিদের নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, সহকারী মহা-ব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোহাম্মদ শাহ আলমসহ আরো অনেকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর শাখা ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত