মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

উপকূলীয় বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে মাতারবাড়ির স্পর্শকাতর উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

গভীর সমুদ্র বন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ির নিকটবর্তী হেলিপ্যাডে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মাতাবাড়ি পৌঁছেছেন। তিনি এখানে গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি প্রকল্পের কার্যক্রম দেখবেন।’

 

মাতারবাড়ি হেলিপ্যাডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে, পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরবর্তীকালে সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত