ইনস্টাগ্রামে হঠাৎ করেই অচেনা বা সন্দেহজনক ফলোয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে? অনেক ব্যবহারকারীই এখন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। ভুয়া স্পাম বা বট অ্যাকাউন্ট শুধু আপনার ফলোয়ার তালিকাই ভরিয়ে তোলে না, অনেক সময় অ্যাকাউন্টের নিরাপত্তা ও এনগেজমেন্টেও খারাপ প্রভাব ফেলে। এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম এমন একটি সুবিধা নিয়ে এসেছে, যার মাধ্যমে সহজেই সম্ভাব্য স্প্যাম ফলোয়ারদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া যায়। পাশাপাশি, কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে যাতে আপনার অনুমতি ছাড়া আপনাকে ফলো করতে না পারে, সেই ফিচারও রয়েছে।
ইনস্টাগ্রাম স্প্যাম অ্যাকাউন্টগুলোকে ফলোয়ারস তালিকার মধ্যে ‘Potential Spam’ নামে আলাদা করে দেখায়। প্রথমে নিজের প্রোফাইলে যান। এরপর ফলোয়ারস তালিকায় ট্যাপ করে ‘Potential Spam’ অপশনটি খুলুন। অ্যাকাউন্ট যাচাই করে ‘Confirm’ ট্যাপ করতে হবে। এর মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হয়, তাহলে সেই অ্যাকাউন্ট ডিলিট করে দিন। একাধিক স্প্যাম অ্যাকাউন্ট একসঙ্গে সরাতে চাইলে সেই ফিচারও রয়েছে। প্রথমে প্রোফাইলে গিয়ে ফলোয়ারসে ট্যাপ করতে হবে। সেখানে ক্লিক করতেই ‘Potential Spam’ অপশন খুলতেই ‘Remove All Spam Followers’ অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করে ‘Remove’-এ ক্লিক করলেই তালিকাভুক্ত সমস্ত সম্ভাব্য স্প্যাম ফলোয়ার একসঙ্গে ডিলিট হয়ে যাবে।
ইনস্টাগ্রামের স্প্যাম ফিল্টার ফিচারটি চালু বা বন্ধও করতে পারেন। এর জন্য Profile থেকে Men-তে গিয়ে Settings and Privacy ’ খুলুন। এরপর Followers অপশনে যান এবং ‘Filter Spam Followers’-এর পাশে থাকা অপশনটি অন বা অফ করুন। এতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোকে আলাদা করে শনাক্ত করা সহজ হবে।
