বাসনের পোড়া দাগ তোলার সহজ উপায়

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম

নন-স্টিকের প্যান ও কড়াই ব্যবহার করার প্রবণতা বাড়ে। অনেক সময় এই সব  প্যানে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত পুড়ে যায়। তবে এর কালো রঙের জন্য পোড়া দাগ দেখা যায়া না। নন-স্টিক বাসনের তলার কালচে দাগের কারণে অনেকেই অস্বস্তিতে পড়েন। এই দাগ তোলার ঘরোয়া কয়েকটি উপাদান ব্যবহার করে সমস্যা সমাধান করা যায়। তাও আবার প্রায় বিনা পরিশ্রমে ও স্বল্প খরচে।

ভিনেগার ও বেকিং সোডা : প্রথমে প্যানে ভিনেগার ঢেলে ৫-১০ মিনিট রেখে দিন। এরপর তাতে কিছু বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার স্ক্রাবারের সাহায্যে আলতো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার প্যানটি নতুনের মতো হয়ে যাবে।

টুথপেস্ট : এই ঘরোয়া প্রতিকারের জন্য প্রথমে প্যানে অল্প পানি ছিটিয়ে দিন। প্যানটি সামান্য ভিজিয়ে টুথপেস্টের একটি স্তর লাগিয়ে নিন। এটি কমপক্ষে ১৫ মিনিট রেখে দিন একপাশে। দেখবেন, প্যানের কালো দাগ এবং নোংরা জমা স্তর নিজেই ছেড়ে যেতে শুরু করবে। যার কারণে আপনার প্যানটি চকচকে নতুনের মতো হয়ে যাবে।

ছাই এবং সরষের তেল : এই প্রতিকারটি একেবারেই বিনা খরচে বললে চলে। আমাদের রান্নাঘরে এটি খুব সহজেই পাওয়া যায়। প্যানে কিছু সরষের তেল মাখিয়ে তাতে ছাই মিশিয়ে পরিষ্কার করুন। এরপরে পানি এবং সাবান দিয়ে প্যানটি ধুয়ে ফেলুন। কম সময়েই কালো দাগ দূর হবে এই সহজ উপায়ে।

লেবু এবং লবণ : কালো প্যানটি হালকা গরম করে এর ওপর মোটা করে লবণের স্তর বিছিয়ে দিন। এরপরে আপনাকে এক টুকরো লেবু নিয়ে লবণের ওপর ঘষতে হবে। এবার গরম পানি দিয়ে প্যানটি ধুয়ে ফেলতে হবে। এভাবে করলে প্যানটি নতুনের মতো চকচকে হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত