প্রতারণা মামলায় বিদিশা গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের সাজা হয়েছে।

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৬ এএম

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকার রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

এর ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান থানার  এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত