ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কর্তনের দায়ে জরিমানা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অভিযোগে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এই অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির এই জরিমানার আদেশ দেন।

এ সময় তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রুহিয়ার বিভিন্ন স্থান থেকে আইনকানুন উপেক্ষা করে আবাদি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ও উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত