ভাণ্ডারিয়ায় জামায়াতের ১৭ সদস্যের উপজেলা কমিটি গঠন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের ইমারাত নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো. মোফাজ্জাল হোসাইন। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আবুল বশার এবং সহকারী সেক্রেটারি হয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী নির্বাচনি কার্যক্রম শেষে পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুর রব নবনির্বাচিত উপজেলা কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এছাড়া ২০২৭-২৮ সেশনের জন্য মজলিসে শূরায় সাতজন পুরুষ ও পাঁচজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

মজলিসে শূরার সদস্যরা হলেন- মাওলানা মো. আবুল বশার, আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা আব্দুল গাফফার খান, তমিজ উদ্দিন কাজল মিয়া, নাসির উদ্দিন আলবানী, মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মো. আবু নাইম, মাওলানা মো. এমদাদুল হক, মাওলানা মো. জাহিদুর রহমান, মাওলানা মো. নুরুল ইসলাম, মো. শামীম হাসান, নুরুন্নাহার ঝর্ণা, রাজিয়া সুলতানা, আসমা কাজল, ফারজানা সুমি ও আকলিমা হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আমীর হোসেন খান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখসহ অন্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত