রাজধানীর মিরপুরে বাসে আগুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশন এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত পৌনে ৮টায় বাসে আগুন দেওয়া হয়। শাহআলী থানার ওসি মো. রাজিব হোসেন বলেন, মিরপুর সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুনের খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট কাজ করছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। আগুনের খবর পেয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ছাড়া ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত