ঐতিহ্যবাহী রাসলীলানুকরণ বৃহত্তর সিলেটের অন্যতম ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক মণিপুরী সম্প্র্র্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ জোড়াম-প এবং আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণ প্রতিবছর মহারাসলীলায় নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। আজ মঙ্গলবার কার্তিক পূর্ণিমাতিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে কাল বুধবার ঊষালগ্ন বা ভোর পর্যন্ত চলবে উৎসব। প্রতিবছর কঠোর নিরাপত্তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতি-ধর্ম নির্বিশেষে বাংলাদেশ, ভারত ও বহির্বিশে^র লক্ষাধিক দর্শণার্থীর উপস্থিতি ঘটে উৎসবে। মণিপুরী সম্প্রদায়ের পূণ্যস্থান হিসাবে বিবেচিত মাধবপুর ও আদমপুরে রাসোৎসবের জন্য তৈরি সাদাকাগজের নকশায় সজ্জিত ম-পগুলো এই এক রাত্রের জন্য হয়ে উঠবে লাখো মানুষের মিলনতীর্থ। মণিপুরী শিশু-কিশোরী-যুবতী নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় মন্ত্রমুগ্ধ করে রাখবে লাখো ভক্ত ও দর্শণার্থীদের। এবার মাধবপুরের জোড়াম-পে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মণিপুরী মৈথৈ সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জনিয়েছেন, আজ সকালের দিকে উভয় স্থানে একযোগে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা অনুষ্ঠিত হবে। যা গোধুলিলগ্ন পর্যন্ত চলবে। রাত ১১টা-১২টা থেকে শুরু হবে মাধবপুরের জোড়াম-পের তিনটি ম-পে তিনটি রাস এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে একটি রাস। বুধবার ঊষালগ্ন (ভোর) পর্যন্ত মণিপুরী রাসনৃত্য চলবে। গোষ্ঠলীলায় অংশগ্রহণকারী বালকরা রাখাল সেজে, মাথায় কারুকার্যখচিত ময়ূরপুচ্ছ সুশোভিত হয়ে এবং হাতে বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণের বাল্য জীবনের বহু ঘটনা এই নৃত্যানুষ্ঠানে ফুটিয়ে তুলবেন। রাসলীলায় শ্রীকৃষ্ণের মতোই থাকবে তাদের পোষাক-পরিচ্ছেদ। রাতে কিশোরী-যুবতী গোপিনীদের নৃত্যে ম-প হয়ে উঠবে প্রাণময়। অসংখ্য ভক্ত-পূর্ণ্যার্থী গোষ্ঠ ও রাসলীলা দেখে আবেগে আপ্লুত হয়ে বাতাসা (এক প্রকার মিষ্টান্ন), টাকা-পয়সা ছিটিয়ে দেবেন নৃত্যরত শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা গোপিনীদের ওপর।