সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদন্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

দুর্নীতির মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ নূরে আলম ভূঁইয়া এ দন্ড দেন।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাত বছরের এবং সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের  সশ্রম কারাদন্ডসহ ৫৯ লাখ ৭ হাজার ৯৫১ টাকা অর্থদ- করেছে আদালত। অর্থদ- রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। দুদকের নতুন আইন অনুযায়ী একটির পর একটি সাজা কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১০ বছরই কারাভোগ করতে হবে। তবে দ-িত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমার নোটিস দিলে ২ নভেম্বর তা জমা দেন জহিরুল ইসলাম মানিক। সেখানে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত