সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় মোতালেব হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত