দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজান এর সাথে সাংগঠনিকভাবে কোন প্রকার যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।