আজকের দিনে হারিয়েছি আলী যাকেরকে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ এএম

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের প্রয়াণ দিবস আজ। ২০২০ সালের ২৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিয়ে ‘নূরলদীনের সারাজীবন’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’সহ বহু মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনায় প্রশংসা কুড়ান।

টেলিভিশনে ‘আজ রবিবার’ ও ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। বেতার, চলচ্চিত্র ও লেখালেখিতেও তার অবদান ছিল অনন্য। প্রকাশিত হয়েছে ‘সেই অরুণোদয় থেকে’সহ একাধিক বই।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আলী যাকের কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, শিল্পকলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত