রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্ট আজ সঙ্গে আছেন হাবিব-ফুয়াদ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা চার বছর পর আবারও ঢাকায় এসেছেন। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে অংশ নিতে তার এই সফর। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি। কনসার্টে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ডসহ হাবিব।

ঢাকায় পৌঁছে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া লিখেছেন, নিরাপদে এই সুন্দর শহরে পৌঁছে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য তার তর সইছে না। ফুয়াদ আল মুক্তাদির নিজেও কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক পপ সুরের পাশাপাশি দেশীয় পরিবেশনায় জমকালো একটি আয়োজন হবে বলে আশা করা হচ্ছে। আজ ২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। টিকিফাই প্ল্যাটফর্মে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত