মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর দেওয়ান (৪) ও আলিফ দেওয়ান (৩) নামে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর ওই গ্রামের ব্যবসায়ী শহীদুল দেওয়ানের ছেলে ও আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকাল ৮টার দিকে দাদার সঙ্গে তাদের পুরনো বাড়িতে বেড়াতে যায়। সেখানে লোকজনের সঙ্গে দাদা গল্প শুরু করেন। সেই সুযোগে সবার অগোচরে দুই নাতি পুরনো বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায়। নাতিদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পাওয়া যায়। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০