সড়কে দিনেও জ্বলে বাতি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কের দুই পাশের বিদ্যুতের খুঁটিতে লাগানো পৌর সড়ক বাতিগুলো দিনের বেলাতেও জ্বলতে দেখা যায়। সারা রাত আলো দেওয়ার পরও দিনের বেলা জ্বলে ছিল বাতিগুলো। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছে কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুতের অপচয় বাড়ছে ক্ষতি হচ্ছে পৌরসভার অর্থ। এমন চিত্র প্রায় সব সময় চোখে পড়ে বলে তারা জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, গতকাল শুক্রবার সকালেও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীর চালা-সিআরসি মোড় আঞ্চলিক সড়কে বাতিগুলো জ্বলছিল। বৈরাগীর চালা মোড় থেকে উত্তরের দিকে এগোলে এসকেবি স্টিল কারখানার সামনে এবং চার রাস্তা মোড়ের দুই পাশের খুঁটিগুলোয়ে বাতি জ্বলছে। পুরো সড়কটিতে অন্তত ২০টি সড়কবাতি অপ্রয়োজনে জ্বলতে দেখা যায়। এ ছাড়া আরও বেশ কিছু বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা হযরত আলী ক্ষোভ প্রকাশ করে জানান, রাতে নিয়মিতভাবেই সড়ক বাতিগুলো জ্বালানো হয়েছিল। কিন্তু সকালে রাস্তায় বের হয়ে দেখা যায় দিনের বেলাতেও সেগুলো জ্বলছে। কে বা কারা এসব বাতি নেভানোর দায়িত্বে আছেন, তা স্থানীয়রা জানেন না। দায়িত্বশীলদের গাফিলতির কারণে মাঝেমধ্যেই এমন চিত্র চোখে পড়ে, যা একদিকে যেমন জাতীয় গ্রিডের বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে, অন্যদিকে পৌরসভার অর্থেরও অপচয় করছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দিনের বেলা বাতি নেভানো এবং নষ্ট বাতিগুলো মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অটোচালক হারুন অর রশীদ জানান বিদ্যুতের সরবরাহ লাইন (পৌরসভার ব্যবস্থাপনায়) ত্রুটি আছে। ফলে বাতিগুলো দিনের বেলাতেও জ্বলে থাকে। দুপুর গড়ালেও কেউ সেগুলো বন্ধ করতে উদ্যোগ নেয়নি। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে।

শ্রীপুর পৌসভার বিদ্যুর বিভাগের প্রকৌশলী মিজানুন রহমান জানান, সড়কবাতিগুলো জ্বলে আছে এ খবরটি জানি না। কারা অপরেট করেন (জ্বালানো নেভানোর) এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, পাবলিক নিজ দায়িত্বে কাজ করেন। খোঁজ নিচ্ছি কোনো সমস্যা হলো কিনা, জেনে জানাতে পারব।

শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞা বলেন, আমার জানামতে ওই সড়কের বাতিগুলো সচল আছে। কোনো ত্রুটির কারণে জ্বলে আছে এমনটি নয়। খোঁজ নিচ্ছি কেন এমন হলো আর কেন দিনেও জ্বলছে তাও খোঁজ নেব।

সর্বশেষ সর্বাধিক পঠিত