প্রাণ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-বিমাসহ বিভিন্ন সুবিধা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

প্রাণ গ্রুপের কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, সিএসই ইত্যাদি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) সম্পর্কে ভালো ধারণা। মাইক্রোসফট অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর 
কর্মস্থল: নাটোর
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। 
আবেদনের শেষ সময়: ০৪ ডিসেম্বর ২০২৬ 

সর্বশেষ সর্বাধিক পঠিত