দুমকিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা।

সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং অপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুল খানসহ কমিটির সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত