মমতাজ আলী পরিচালিত ‘রক্তাক্ত বাংলা’ মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তারকারা।
ব্যাপক আয়োজন সত্ত্বেও সিনেমাটি নানা কারণে সমালোচিত হয়। এতে ফর্মুলা ছবির মতো খুন-ধর্ষণের বাড়াবাড়ি রকমের প্রাধান্য দেখা যায়।
তবে এ ছবির সবচেয়ে বড় অর্জন ধরা হয় লতা মঙ্গেশকরের গাওয়া ‘দাদা ভাই মূর্তি বানাও’ শিরোনামের গানটি।
‘রক্তাক্ত বাংলা’র মূল নায়িকা কবরী হলেও গানটির লিপে ছিলেন সুলতানা, তিনি পশ্চিমবঙ্গের অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেন।
এ ছবিতে আরও অভিনয় করেন গোলাম মুস্তাফা, সরকার কবিরউদ্দীন, খলিল ও মঞ্জু দত্ত। সংগীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন আলাউদ্দীন আলী ও তার অর্কেস্ট্রা দল।
লতা মঙ্গেশকর ছাড়াও প্লেব্যাক করেন মান্না দে ও সবিতা চৌধুরী।
আরও পড়ুন
লতা যেভাবে অভিনেত্রী থেকে সুরসম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন
ঢাকার সিনেমায় লতার স্মরণীয় সেই গান
১৯৭১ সালে বাংলাদেশে এসেছিলেন লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকরের সেরা দশ বাংলা গান
লতা মঙ্গেশকরের সেরা দশ হিন্দি গান
