ইংরেজি ভাষায় একটি শব্দের বেশ কয়েকটি সমার্থক শব্দ থাকে। শব্দগুলোর অর্থ একই হলেও অবস্থাভেদে ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয়। তা ছাড়া সমার্থক শব্দ জানার মাধ্যমে শব্দভাণ্ডারও সমৃদ্ধ হয়। আজ আমরা Happy– -এর সমার্থক শব্দ এবং বাক্যে সেগুলোর ব্যবহার জানব।
সমার্থক শব্দ
Happy– সুখী
Cheerful– প্রফুল্ল
Delighted– খুশি
Pleased– খুশি
Glad– আনন্দিত
Joyful– আনন্দদায়ক
Ecstatic– ভাবাবেশকর
Content– সন্তুষ্ট
Jovial– প্রফুল্ল
Amused– আমোদিত
Merry– হাসি-খুশি
বাক্যে ব্যবহার
Happy– She was very happy with my gift.
সে আমার উপহার পেয়ে খুবই খুশি হয়েছিল।
Cheerful– The man is very cheerful by nature
লোকটি স্বভাবগত দিক থেকে খুব প্রফুল্ল।
Delighted– I am delighted to meet you
তোমার সঙ্গে দেখা করে আমি খুশি হয়েছি।
Pleased– I am pleased to be here.
আমি এখানে থাকতে পেরে খুশি হয়েছি।
Glad– I am glad that you have stood first.
আমি আনন্দিত যে তুমি প্রথম হয়েছো।
Joyful– Everyone enjoyed the joyful program
প্রত্যেকে আনন্দদায়ক অনুষ্ঠানটি উপভোগ করেছিল।
Ecstatic– They are planning to go on an ecstatic holiday
তারা একটি ভাববেশকর ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছে।
Content– Content life is better than a successful life. .
একটি সফল জীবনের চেয়ে সন্তুষ্ট জীবন ভালো।
Jovial– Everyone likes Jim because of his jovial nature.
প্রত্যেকে জিমকে পছন্দ করে তার প্রফুল্ল স্বভাবের জন্য।
Amused– We were amused to see the circus..
আমরা সার্কাস দেখে আমোদিত হয়েছিলাম।
Merry– Everyone likes Lisa because of her merry nature
প্রত্যেকে লিসাকে পছন্দ করে তার হাসি-খুশি স্বভাবের জন্য।