এক নজরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

আপডেট : ১৬ জুন ২০২২, ০৮:৩৭ এএম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট সুষ্ঠু হওয়া নিয়ে প্রায় সব প্রার্থীরই শঙ্কা ছিল। গতকাল বুধবার সকালে সেই ভোট শুরুর সময়টি বৃষ্টি বিঘ্নিত হলেও সারা দিন শান্তিপূর্ণই ছিল। কিন্তু ফল ঘোষণার শেষ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর ওপর হামলার ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে ভোটের পরিবেশ। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাতকে অনেকটা নাটকীয়ভাবেই বিজয়ী ঘোষণা করার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট পর্ব। 

বিস্তারিত পড়ুন: শেষ মুহূর্তে নৌকার জয়

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

বিস্তারিত পড়ুন: ব্রিফিংয়ে সিইসি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নতুন নির্বাচন কমিশনের সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনকেও (ইভিএম) পরীক্ষা দিতে হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে উতরে গেলেও ইভিএম পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ভোটার, প্রার্থী সবার কাছ থেকেই এ প্রশ্ন এসেছে। তারা বলছেন, এ পদ্ধতিতে যেখানে দ্রুত ভোটগ্রহণ সম্ভব হয় বলে প্রচার আছে তার প্রতিফলন দেখা যায়নি। ভোটগ্রহণে ছিল ধীরগতি। যন্ত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

বিস্তারিত পড়ুন: প্রশ্নের মুখে ইভিএম

সাক্কু সাংবাদিকদের বলেন, তিনি ৯৮৭ ভোটে জিতেছেন। তার আগে রাত ৯টা ৩৫ মিনিটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার শায়েদুন্নবী চৌধুরী। এই ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

বিস্তারিত পড়ুন: ৯৮৭ ভোটে জেতার দাবি সাক্কুর

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সরকারের নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশন (ইসি) অসহায়ত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিস্তারিত পড়ুন: ঠাকুরগাঁওয়ে ফখরুল, কুসিক নির্বাচন সরকারের নিয়ন্ত্রণে অসহায় ইসি

নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। একই সাথে অন্য কেউ জয়ী হলে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার কথা বলেছেন তিনি। 

বিস্তারিত পড়ুন: আমি আশাবাদী লোক: রিফাত

ইভিএম মেশিন ডিস্টার্ব করছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সাংবাদিকদের তিনি বলেন, মেশিনে টিপ দিলে ছবি (প্রতীক) উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।

বিস্তারিত পড়ুন: ইভিএম মেশিন ডিস্টার্ব করছে, জানালেন সাক্কু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজের বিরুদ্ধে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করায় অভিযোগ উঠেছে। 

বিস্তারিত পড়ুন: ৭০ হাজার টাকা নিয়ে ভোটকেন্দ্রে কুবি ছাত্রলীগ সভাপতি

নিজের ভোট দেয়ার পর বারবার কেন্দ্রে প্রবেশ করার খেসারত দিলেন আব্দুল মতিন। কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এই ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জেল, জরিমানা না করে এক ঘণ্টা গাড়িতে বসিয়ে রেখে ছেড়ে দেন।

বিস্তারিত পড়ুন: বার বার ভোটকেন্দ্রে প্রবেশ, গাড়িতে বসে থাকতে হলো এক ঘণ্টা

এছাড়া ভোটের আগের দিন কুসিক নির্বাচন নিয়ে কে কী বলছিলেন

বিস্তারিত পড়ুন: কুসিক নির্বাচন: কে কী বললেন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত