বিষয়টা কিছু মানুষের মজ্জাগত। ভয়াবহ আত্মকেন্দ্রিক এসব মানুষ, অন্যের কথা ভাবেন না। মনে করেন, নিজের উন্নতি মানেই দেশের উন্নতি। তাদের পদযুগল সামনে হাঁটে না। কিন্তু চিন্তার পদে হয়, উল্লম্ফন। যে কারণে, সেই মানুষ হরিণের মতো পাতার ভেতরে মুখ ঢুকিয়ে বসে থাকেন। ভাবেন, কেউ তাকে দেখে না। অথচ চোখ অন্ধকারে রেখে, উদোম শরীর যে বাইরে রেখেছেন সেই খেয়াল নেই। শুধু তা-ই না। মনে করেন, তার অপকীর্তির কথা কেউ জানবে না। এদিকে, বিষয়টা যে শৃঙ্খলা, আইন ও নীতিবিরুদ্ধ সেটিও ভুলে যান। সাধারণ মানুষ যখন অর্বাচীনের মতো কাজ করে, মেনে নেওয়া যায়। কিন্তু একজন শিক্ষক যখন নীতিবিরুদ্ধ কাজে নিজেকে সচেতনভাবে সম্পৃক্ত করেন, তখন বিস্মিত হতে হয়। না হলে কি আর আইননীতির তোয়াক্কা না করে নিজের উন্নতিতে নিজে সম্পৃক্ত হন?
পড়ুন: ‘পদে’র উন্নতি যতদূর
তেরো বছর আগে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০১৮ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি ৯০ শতাংশের মতো। পুরো কাজ কবে নাগাদ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তার মাঝেই কেন্দ্রটি থেকে আদৌ পুরো সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়।
পড়ুন: অসময়ে রামপাল ভোগাবে বহুকাল
শুরুতেই মুঠোভর্তি বেতন। রাশিয়ায় প্রশিক্ষণের সুযোগ। বহির্বিশে^ ব্যাপক চাহিদা। সবকিছুই মিলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চাকরিতে। এ কারণেই অন্য যেকোনো চাকরির তুলনায় মেধাবীরা ভিড় জমাচ্ছেন দেশের সবচেয়ে বড় প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে।
পড়ুন: রূপপুরের অপরূপ দৃষ্টান্ত
পার্বত্য তিন জেলায় অভিযানের মুখে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৯ জঙ্গি পালিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম সীমান্তে অবস্থান নিয়েছে বলে পুলিশের একটি সংস্থা নিশ্চিত হয়েছে। সংস্থার একটি সূত্র বলছে, এ জঙ্গিদের সহায়তা করছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তাদের ধরতে সহয়তা চেয়ে ভারতকে অনুরোধ জানানো হবে বলেও সূত্রটি জানিয়েছে। জঙ্গিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফ তৎপর বলে জানা গেছে।
পড়ুন: ৩৯ জঙ্গি মিজোরাম সীমান্তে!
চিনির দামে লাগাম টানতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে গতকাল রবিবার এ সিদ্ধান্ত জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে। চিনি আমদানিকারকরা জানিয়েছেন, শুল্ক প্রত্যাহারের এ সুবিধা নিয়ে আমদানি করা চিনি আগামী মাসের (মার্চ) প্রথম ভাগে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে ভারত থেকে ১২ হাজার ৫০০ টন বা ১ কোটি ২৫ লাখ কেজি চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১১ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ চিনিও রমজানের আগে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আগামী রমজানে চিনির দাম বাড়বে না বলে মনে করছেন সরকারি নীতিনির্ধারকরা।
পড়ুন: এবার শুল্কও প্রত্যাহার হলো
দেশে বর্তমানে সচল রয়েছে প্রায় ১৮ কোটি ৮ লাখ মোবাইল সিম। এর ৭ কোটি ৯৩ লাখ সিমই গ্রামীণফোনের; অর্থাৎ মোবাইল ব্যবহারকারীদের ৪২ শতাংশই গ্রামীণফোনের গ্রাহক। গত বৃহস্পতিবার প্রায় সোয়া দুই ঘণ্টা গ্রামীণফোনের নেটওয়ার্কে বিপর্যয় ঘটেছিল। এতে বিভিন্ন স্থানে বন্ধ ছিল কল করা বা কল আসা। ইন্টারনেট সেবাও বন্ধ ছিল। কোটি কোটি গ্রাহক ভোগান্তিতে পড়েন। মোবাইল সিমের সঙ্গে যেসব আর্থিক প্রতিষ্ঠান জড়িত, তারাও বিপাকে পড়েন।
পড়ুন: সোয়া ২ ঘণ্টায় ৬ কোটি কলে বাধা
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার বাকি আর মাত্র এক দিন। বাজছে ভাঙনের সুর। লেখক-পাঠক, প্রকাশক-বিক্রেতা, সাহিত্যিক-বইপ্রেমীদের মধ্যে দেখা যায় তার আভা। গতকাল রবিবার মেলার বিভিন্ন স্টলে, নজরুল মঞ্চে, মূলমঞ্চসহ মেলাজুড়েই ছিল বিদায়ের সুর। এক মাসের জন্য সাজানো বিভিন্ন নকশা ও আলপনাতেও দেখা গেছে শেষ হয়ে যাওয়ার মৌনতা। গতকাল অনেককেই এবারের মতো মেলা থেকে বিদায় শুভেচ্ছা জানাতে শোনা যায়। যারা হয়তো সামনের দুটি দিনে মেলায় আসবেন না তারা পরিচিতজনদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন।
পড়ুন: মেলার বাঁশিতে বিদায়ের সুর
উত্তম চরিত্র ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের অন্যতম হলো ক্রোধ নিবারণ ও রাগ সংবরণ করা। ক্রোধ নিবারণের অর্থ হলো রাগ দমিয়ে রাখা, পেটের মধ্যে চেপে রাখা এবং তা প্রকাশ ও বাস্তবায়ন না করা। আল্লাহতায়ালা ক্রোধ নিবারণকারীদের প্রশংসা করে বলেন, ‘যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।’সুরা আলে ইমরান : ১৩৪
পড়ুন: যাবতীয় অকল্যাণের মূলে রাগ
করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। অর্থনীতির এই মন্দার সময়ে বিশ্বের বিভিন্ন দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সরবরাহ সংকটের কারণে খাদ্যপণ্যের দাম গত এক বছর ধরেই ঊর্ধ্বমুখী। এমন নাজুক পরিস্থিতিতে বাংলাদেশেও যাতে খাদ্য সংকট তৈরি না হয় সে জন্য দেশীয় উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য কৃষি খাতকে গুরুত্ব দিয়ে একাধিক পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
পড়ুন: সাত মাসে কৃষিতে ১৮৬৮৪ কোটি টাকা ঋণ বিতরণ
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও ফোক গানের সাড়া জাগানো শিল্পী শফি মন্ডল একসঙ্গে প্লেব্যাক করলেন। সোহেল রানা বয়াতির পরিচালনায় নির্মাণাধীন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তারা। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
পড়ুন: সিনেমার টাইটেল গানে শফি-চন্দনা
গত ১৮ ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ষষ্ঠ সমাবর্তন। বয়সের বিচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার যৌবন পেরিয়ে পূর্ণবয়স্ক, যার বয়স বাংলাদেশের বয়সের সমান। অন্যদিকে, যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বয়সের দিক থেকে একেবারে নবীন। এ বছর চতুর্থ সমাবর্তনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডিপর্যায়ে ১ হাজার ৮৩৪ জন গ্র্যাজুয়েটকে সনদ দিয়ে, যার মধ্য থেকে বিভিন্ন শ্রেণিতে ৫৭ জন স্বর্ণপদক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন। এর মধ্যে ২২ জন গ্র্যাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন অ্যাওয়ার্ড পান (তথ্যসূত্র :themailbd.com, ফেব্রুয়ারি, ১৮, ২০২৩)। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত ষষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণ করেন ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী, যার মধ্য থেকে ১৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হয় (তথ্যসূত্র : ঢাকা পোস্ট, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩)।
পড়ুন: সমাবর্তন প্রতি বছর অনুষ্ঠিত হোক
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার হওয়ার পর এই এলাকার যানজট অনেকটা কমেছিল। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণের ২১ জেলার গাড়ি এ রোড দিয়ে চলাচল শুরু করে। ফলে হানিফ ফ্লাইওভারের নিচে ও ওপরে দীর্ঘ যানজট লেগে যায়। আর যাত্রাবাড়ী চৌরাস্তার যানজটের এ ধাক্কা লাগে আশপাশের সড়কেও। এ সংকট নিরসনে বৃত্তাকার সড়কপথ তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর শহরের রাস্তাঘাট প্রশস্ত করার কথা বলছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
পড়ুন: গলার কাঁটা পদ্মাগামী গাড়ি
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর সর্বশেষ খবর পড়তে এখানে ক্লিক করুন। সঙ্গে থাকুন এগিয়ে থাকুন।
