দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৩শ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। অনাদায়ে ৭ দিন করে জেল।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর রেলগেট সংলগ্ন এলাকার শিপন মিয়া (২৩) ও চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার পলাশ মিয়া (২২)।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত মাদকসেবীরা মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

পরিবারের এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলমের নির্দেশে উপ-পরিদর্শক মো. ছায়েদুল ইসলাম তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।

পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আটক প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও ৩শ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ৭দিনের জেল দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, আটক মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে কারাদণ্ড, সঙ্গে ৩শ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭দিনের জেলে দণ্ডিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত