বাসন মাজার সাবান দিয়ে তো সব সময়ই বাসন মাজেন। এবার ঘরে থাকা কিছু জিনিস আছে যা দিয়ে বাসন মাজতে পারেন। আর এসব দিয়ে বাসন মাজলে সহজেই বাসন ঝকঝকে হবে।
বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে তা দিয়ে থালাবাসন ধুয়ে নিতে পারেন। শুরুতে বাসন পানি দিয়ে ধুয়ে তারপর বাসনের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। একটু পরে স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে আবার গরম পানি দিয়ে বাসনগুলো ধুয়ে ফেলুন।
এক কাপ গরম পানিতে ২ টেবিল চামচ লবণ এবং ১টি পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনে ঢেলে ভালো করে ঘষে ধুয়ে নিন।
থালাবাসন ধোয়ার জন্য কাঠকয়লার ছাই যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। বাসন ধোয়ার সাবান আবিষ্কারের আগে কাঠের ছাই ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি পাত্র পরিষ্কার করে, গন্ধ দূর করে এবং জীবাণুমুক্ত করে। কাঠের ছাই সরাসরি এঁটো থালাবাসনে ছিটিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
প্রতিদিন ভাত রান্না করার পর চালের পানি ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন বাসন ধোয়াতে। চালের পানিতে
থাকা স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি তেল-মসলা দূর হয়ে যায়। প্রথমে চালের পানিতে প্রায় ৩০ মিনিট সবকটি বাসন ভিজিয়ে রাখুন। তারপর পাত্রগুলো ভালোভাবে ঘষে গরম পানিতে ধুয়ে নিন।
এক কাপ পানিতে ৪-৫ টেবিল চামচ ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনের ওপর রেখে দিন কয়েক মিনিট। তারপর স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। সোডা ও লেবু একটি পাত্রে ৩ টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে থালা-বাসন ঘষে ধুয়ে ফেলুন।
