ত্বকের যত্নে কর্নফ্লাওয়ারের নানা ব্যবহার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:২৪ এএম

কর্নফ্লাওয়ার শুধু যে রান্নার স্বাদ বাড়ায় তা নয়। ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং সুন্দর রাখতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। ত্বকের দাগছোপ, বলিরেখাও দূর করে। ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে। কর্নফ্লাওয়ারে ভিটামিন এ, সি এবং ই-র মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না। কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেসপ্যাক। এক টেবিল চামচ মধু এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে, জেল্লা বাড়ায় এবং ত্বক টানটান রাখে। দই এবং কর্নফ্লাওয়ার হেনার ব্যবহার আপনার চুলে আনবে জেল্লা। দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। ব্রণ-প্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী এই ফেস প্যাক। টমেটো এবং কর্নফ্লাওয়ার অর্ধেক টমেটো ম্যাশ করে তাতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও এক চা চামচ চিনি মিশিয়ে নিন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে কয়েক মিনিট আলতো হাতে ঘষুন। তারপর মিনিট পনেরো প্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য দুধ এবং কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। অর্ধেক পাকা কলা চটকে তার সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে পুষ্টি জোগায় এবং উজ্জ্বলতা বাড়িয়ে তোলে । সব ধরনের ত্বকের জন্য ফেসপ্যাক মধু, ওটমিল এবং কর্নফ্লাওয়ার ওটস গুঁড়ো করে তার সঙ্গে এক টেবিল চামচ মধু এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত