বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১৩ পিএম

কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি জেলার বাজিতপুর উপজেলায় আব্দুল্লাহ আল রাজিবের ছেলে। তাৎক্ষণিক অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় আসতেই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় বাস দ্রুত পালিয়ে যায়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত