বর্ষায় ঘরের ড্যাম্প এড়াতে

আপডেট : ০১ জুন ২০২৪, ১২:২৩ এএম

বর্ষাকালে ঘরের ড্যাম, স্যাঁতসেঁতে আবহাওয়া ও ডেঙ্গুও  মোকাবিলা করতে হয়। বর্ষাকালে ঘরবাড়ি কীভাবে যতেœ রাখবেন  জেনে নিন।

বর্ষা শুরু হওয়ার আগেই দেয়াল, বারান্দা বা ছাদে ফাটল  থাকলে দ্রুত চিহ্নিত করুন। কোথাও ছিদ্র থাকলে ওয়াটার প্রুফিং স্প্রে দিয়ে ফাটলের মেরামত করিয়ে নিন। এর ফলে বৃষ্টির পানি বাড়িতে ঘরে ঢোকা বন্ধ হবে।

অতিরিক্ত বৃষ্টি হলে বাড়ির সামনের নর্দমা বা অন্যান্য পানি নিকাশি ব্যবস্থায় যাতে ওভারফ্লো না হয় সেদিকে খেয়াল রাখুন। ফলে বর্ষায় বাড়ির বাথরুম বা ছাদের পাইপের পানিও বাইরে বেরোনোর জায়গা পায় না। পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়, মশার লার্ভার জন্ম হয়। তাই বর্ষা আসার আগেই পাইপের ভেতর ভালো করে পরিষ্কার করুন। এর জন্য এক কাপ লবণ।, এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে পাইপের মধ্য দিয়ে দিন। তারপর কিছুটা গরম পানি ঢেলে দিলেই পাইপ ভালো করে পরিষ্কার হয়ে যাবে।

বর্ষাকালে বাড়ির ফাঁকা স্থানে শ্যাওলা জন্মায়, ঘরের আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে যায়। ফলে মাছি ও কীটপতঙ্গ বংশবৃদ্ধি করে। বাজারে নানা জীবাণুনাশক স্প্রে পাওয়া যায়। ঘরেও এই স্প্রে বানানো যায়। তার জন্য পানিতে অল্প ভিনিগার মিশিয়ে নিন। সুগন্ধের জন্য এসেনশিয়াল অয়েল মেশান। ঘরে নানা জায়গায় ছড়িয়ে দিন। এ ছাড়াও সপ্তাহে একদিন দেখুন কোথাও শ্যাওলা জন্মাচ্ছে কিনা।

ঘরের দেওয়াল যাতে অতিরিক্ত আর্দ্র না হয়ে পড়ে। কিংবা দুগন্ধ না ছড়ায় সে ক্ষেত্রে কিচেন ক্যাবিনেট বা আলমারির কোণে বাথ সল্ট রেখে দিন।

পানির সংস্পর্শে এসে কাঠ ফুলে যাতে না যায় তার জন্য কাঠে বার্নিশ করুন। দেওয়াল আর্দ্র হয়ে গেলে কাঠের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়, তাই এগুলোকে দেওয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখুন।

ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক ঢোকে তার জন্য খেয়াল রাখবেন দরজা বা জানালার পর্দা যেন খুব ভারি না হয়। বৃষ্টির সময় সিনথেটিক পর্দা ব্যবহার করাই ভালো। ভিজলে দ্রুত শুকিয়ে যাবে।

এ ছাড়াও ঘরের ইলেকট্রিক কানেকশনের ব্যাপারেও সচেতন থাকুন। তার খোলা অবস্থায় রাখবেন না। এমনকি কোনো বৈদ্যুতিক সকেট খারাপ হয়ে গেলে তাও দ্রুত মেরামত করার ব্যবস্থা করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত