অনেকের চুল পড়ে। আর চুল পড়া কমাতে অনেকেই নানা ধরনের যত্ন শুরু করে দেন। এই অতি যত্নের ফলে অনেকেরই আরও বেশি করে চুল পড়ে। চুল পড়া কমাতে যা করবেন জেনে নিন
চুল পরা কমাতে ডায়েটের দিকেও খেয়াল রাখুন। না হলে কোনোভাবেই চুলের হাল ফেরাতে পারবেন না আপনি। কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয় চুল। চুলের টেক্সচার ধরে রাখতেও এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে, তাহলে চুলও দুর্বল হতে শুরু করে। তাতে চুল সহজে ভেঙে যায়। আর পাতলা হয়ে যায়। তাই আপনার ডায়েটে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। যেমন মাংস, মাছ, ডিম, বিন এবং বাদাম খেতে পারেন। এগুলো আপনার চুলকে মজবুত করবে এবং বৃদ্ধিতে সাহায্য করবে।
চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে বায়োটিন অর্থাৎ বি৭ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিয়মিত বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করেন। কিন্তু তাতে লাভ হয় কি! আসলে বায়োটিনের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান টুলের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। সেই তালিকায় রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই, আয়রন, জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই এমন খাবার খান, যেগুলো এসব উপাদানের ঘাটতিও পূরণ করবে। বারবার চুল আঁচড়ালে মোটেই চুল বাড়ে না। বরং এত ঘর্ষণের কারণে চুলের ক্ষতি হয়। চুল নষ্ট হয়ে যায়। এমনকি স্ক্যাল্পও ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে চুল পড়ার সংখ্যাও বাড়ে। আবার টাইট করে চুল বাঁধলে হেয়ার ফলিকলে চাপ পড়ে। আর এতেই বেশি করে চুল উঠে যায়। চুল ভালো রাখতে এসব ভুল এড়িয়ে চলুন। পাশাপাশি নিয়মিত যত্ন নিন। এ ক্ষেত্রে শ্যাম্পু ও কন্ডিশনার লাগান এবং হেয়ার সিরাম ব্যবহার করুন। এতে আপনার চুলও ভালো থাকবে।
