ভৈরব নদের যশোর শহর অংশের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দখলদার উচ্ছেদ অভিযানের ১শ দিনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন।
তিনি জানান, শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের দড়াটানা ব্রিজের পাশে নদের পূর্ব পাশ থেকে অভিযান শুরু হয়। এসময় পূর্বপাশের দক্ষিণ দিকের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
পৌরসভার কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ জানান, ’দীর্ঘ দিন ধরে নানা বাহানায় ভৈরব নদের দুই পাশ দখল করে আছে। তাদের উচ্ছেদে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, অবৈধ দখলমুক্ত করে নদের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধন করা হবে।
বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ১৩, পানিবন্দি ৯ লাখ পরিবার
৩০ বছর পর হঠাৎ কেন বন্যা?